৬১ টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ গ্রেফতার ১ - The News Lion

৬১ টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ   ৬১ টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ গ্রেফতার ১। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল থেকে মালদাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এই ফোনগুলি উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ। ঘটনাটি বুধবার সন্ধেবেলা মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকার। 


 জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানান, 'গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ফারাক্কা থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া গাড়িগুলিতে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় আসানসোল থেকে মালদাগামী এনবিএসটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ৬১ টি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।'


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম নাসিমুল সেখ(২৭)। তার বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকাতে। পুলিশ সুপার জানান, ধৃত ওই ব্যক্তি চোরাই মোবাইলগুলি আসানসোল থেকে নিয়ে মালদা যাচ্ছিল।   পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই মোবাইল ফোন কিনে মালদা নিয়ে যেত। সেখান থেকে ফোনগুলি বাংলাদেশে পাচার হতো বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.