মার্কশীট আনা নিয়ে স্ত্রী স্বামীর আদেশ অমান্য করায় আত্মঘাতী স্বামী
দি নিউজ লায়নঃ নাবালিকা স্ত্রীর উচ্চশিক্ষায় বাধা স্বামীর। এমনকি বিদ্যালয়ে গিয়ে মাধ্যমিকের মার্ক শিট নিয়ে আশাতেও চরম আপত্তি স্বামীর। আর সেই বাধা আর আপত্তি কাটিয়ে স্ত্রী মার্কশিট নিয়ে আসার জেদ করলে স্বামী স্ত্রীর ঝামেলার জেরে অভিমানে আত্মঘাতী হল স্বামী ।মৃতের নাম ইব্রাহিম আলী (১৯) । মঙ্গলবার ঘটনার আকস্মিকতায় গভীর শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের গোপালপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।
জানা গিয়েছে , থানার গোপালপুর গ্রামের বাসিন্দা নাবালক ইব্রাহিম শেখ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মাস ছয়েক আগে বিয়ে করে প্রতিবেশি বাসিন্দা নাবালিকা মেহেরুন্নেশা খাতু্ন কে ।নাবালিকা মেহেরুন্নেশা এবছর স্থানীয় বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখানেই স্বামীর চরম আপত্তি আগামী দিনে স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়া কে কেন্দ্র করে। স্ত্রী চাই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে।
আর স্বামী চাই স্ত্রী পড়াশোনা বন্ধ করে দিতে। সেই কারণেই বিদ্যালয় থেকে স্বামী কে মাধ্যমিকের মার্কশিট আনতে যাওয়ার জন্য বাইনা ধরে মেহেরুন্নেশা ইব্রাহিম রাজি না হলে অভিমানে বাপের বাড়ি চলে যায় ওই ছাত্রী । এদিকে বাড়ি ফিরে ইব্রাহিম দেখে তার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে ।ফলে স্ত্রী কে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে উপস্থিত হয় নাবালক জামাই ।স্ত্রী কে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনতে সে ব্যর্থ হয় ।এতেই অভিমানে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছেলে ।এই ব্যপারে মৃতের কাকা সরিফুল শেখ বলেন , “ স্ত্রীর সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে বিভাগ কে কেন্দ্র করে এই ঘটনা সত্যিই অনভিপ্রেত"।

Post a Comment