অগ্নিমিত্রা বিধায়ক হতেই বিদ্যুত কেটে দেওয়া হল ওয়াগন কলোনীতে - The News Lion

অগ্নিমিত্রা বিধায়ক হতেই বিদ্যুত কেটে দেওয়া হল ওয়াগন কলোনীতে

 


দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বার্ণস্ট্যান্ডার্ডকে রেলের সঙ্গে সংযুক্ত করে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। আর আসানসোলে সাংসদ হিসেবে বাবুল সুপ্রিয় ভোটে জেতার পরে বার্নস্ট্যান্ডার্ড কারখানাকেই বন্ধ করে দেয় কেন্দ্র। আসানসোলবাসীকে উপহার দিয়েছিলেন ভোটে জেতার পর বাবুল সুপ্রিয়। তারপর থেকেই বার্নস্ট্যান্ডার্ড কারখানার ওয়াগন কলোনিতে প্রায় ৪০০ পরিবার প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছ। শুধুমাত্র তাদের রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বিদ্যুতের লাইন দেওয়া হত। জলের সংযোগও কেটে দেওয়া হয়।


ভোটের আগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ওই এলাকায় গিয়ে জানিয়েছিলেন ভোটে জিতলে কেন্দ্রের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে এসে ওয়াগন কলোনিতে তিনি আলো ও জল এনে দেবেন। কিন্তু ভোটে জেতার পর বাবুল সুপ্রিয়র মতো তিনিও উপহার দিলেন ওয়াগন কলোনির বাসিন্দাদের। ওয়াগন কলোনিতে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হল। গত চারদিন ধরে কোন বিদ্যুৎ নেই। আর এই গরমে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন ওয়াগন কলোনির বাসিন্দা। এমনকি ছাত্রছাত্রীরা মোবাইলে চার্জ করতে পারছেন না। ফলে অনলাইন ক্লাস বন্ধ। বাসিন্দারা কি করবেন খুঁজে পাচ্ছেন না। 


আর তাই আজ বার্নস্ট্যান্ডার্ড কারখানার গেটের বাইরে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা  দীর্ঘক্ষন ধরে তারা অবস্থান বিক্ষোভ করেন। বাসিন্দাদের পাশে এসে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতা উৎপল সেন জানিয়েছেন, "বাবুল সুপ্রিয় জিতে এই কারখানা বন্ধ করেছিল। আর অগ্নিমিত্রা পাল জিতে এখানকার মানুষদের অন্ধকার করে দিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অগ্নিমিত্রা পাল কথা দিয়েছিলেন। তিনি এখানে এসে এই পরিস্থিতির সমাধান করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.