দারুণ স্বাদের ভেজিটেবল কাটলেট তৈরির রেসিপি - The News Lion

দারুণ স্বাদের ভেজিটেবল কাটলেট তৈরির রেসিপি

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

চার টুকরো পাউরুটি

স্বাদমতো নুন

 এক কাপ ফুলকপিকুচি

এক কাপ গাজরকুচি

আধ কাপ বরবটিকুচি

তিন টেবিল চামচ ঘি

দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি

এক চা চামচ বিটলবন

দুই চা চামচ সয়া সস

এক চা চামচ ধনেপাতাকুচি

এক চা চামচ পুদিনাপাতাকুচি

একটি ডিম

এক কাপ ময়দা



প্রণালি

প্রথমে একটি পাত্রে পাউরুটি, জল, নুন, ফুলকপিকুচি, বরবটিকুচি, গাজরকুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট্নুন, সয়া সস, ধনেপাতাকুচি, পুদিনাপাতাকুচি, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। ফ্রাইপ্যানে ঘি দিন। এবার হাতে ঘি মাখিয়ে ডো কাটলেট আকারে বানিয়ে ফ্রাইপ্যানে গরম ঘিতে ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভেজিটেবল কাটলেট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.