আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাববেন না। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।
বৃষ
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।
মিথুন
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে।
কর্কট
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেন। দূরের যাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ
শ্রমিকনেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সফল হবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কন্যা
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
তুলা
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে।
বৃশ্চিক
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি আছে, এমন কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
ধনু
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
মকর
কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
কুম্ভ
শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীরা বিনিয়োগে সাফল্য পেতে পারেন।
মীন
ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে।

Post a Comment