রূপচাঁদা শুঁটকি ভুনা রান্নার সহজ উপায়
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম রূপচাঁদা শুঁটকি
দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
দুই চা চামচ রসুনকুচি
দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
দুই চা চামচ রসুন বাটন
দুই চা চামচ লঙ্কার গুঁড়ো
স্বাদমতো নুন
পরিমাণমতো ধনেপাতাকুচি
প্রণালি
রূপচাঁদা শুঁটকি প্রথমে পরিষ্কার করে ধুয়ে, অন্তত ২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এতে শুঁটকির সাথে থাকা বালি ও ময়লাগুলো ঝরে যাবে। ভিজিয়ে রাখার পর শুঁটকি নরম হয়ে এলে ছোট ছোট করে কেটে নিন। এবার প্যানে পরিমাণ মত তেল দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচা লঙ্কার কুচি, রূপচাঁদা শুঁটকি, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন ও জল দিয়ে কসিয়ে নিন। কষা হয়ে এলে তাতে রূপচাঁদা শুঁটকি দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন। এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন, যদি জল কমে তরকারিটা মাখা মাখা হয়, তাহলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে ওভেন থেকে নামিয়ে ফেলুন। সবশেষে ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রূপচাঁদা শুঁটকি ভুনা। উপভোগ করুন মজাদার রূপচাঁদা শুঁটকি মাছের ভুনা!

Post a Comment