চালকল থেকে উদ্ধার মস্ত এক বিষাক্ত গোখরো
দি নিউজ লায়নঃ চালকলের ভেতর থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ আতঙ্কে গোটা এলাকাসহ চালকলে কর্মরত শ্রমিকরা। ঘটনাটি শান্তিপুর ব্লকের নীরসিংহপুর কালনা ঘাটের বাজারপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার শিব শংকর মন্ডলের চাল কলের ভেতরে ওই বিষধর গোখরো সাপ টিকে লক্ষ্য করে চালকলে কর্মরত শ্রমিকরা এরপর এই আতঙ্ক সৃষ্টি হয় তাদের মধ্যে। ঘটনা জানাজানি হতেই ছুটে আসে চালকলের মালিকের ছেলে, এরপর তারা ফোন করে বনদপ্তরে। বনদপ্তর এর কোনরকম সদুত্তর না মেলায় অবশেষে তারা ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।
উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ খানিকটা সময়ের চেষ্টায় উদ্ধার করে ওই বিষধর গোখরা সাপ টি। স্বভাবতই অত্যন্ত বড় আকারের ওই বিষধর গোখরা সাপ টিকে দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, শান্তিপুরে বিভিন্ন এলাকা থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার করা হচ্ছে প্রতিদিনই। কারণ আশেপাশের বন-জঙ্গল বা জলাশয় গুলি ভরাট করে বাড়িঘর করছে অনেকেই, সেই কারণে তারা লোকালয়ে ঢুকে পড়ছে এছাড়াও খাদ্যের অভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সেই কারণেই মানুষের মনে হচ্ছে সাপের উপদ্রব বেড়েছে প্রত্যেক মানুষের উচিত সাবধানতা অবলম্বন করে চলা। অনুপম সাহা এও জানান বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বিটের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

Post a Comment