মাদ্রাসা বোর্ডে ৭৯৫ পেয়ে সাম্ভাব্য প্রথম হলেন সারিফা খাতুন
দি নিউজ লায়নঃ মাদ্রাসা বোর্ডে ৭৯৫ পেয়ে সাম্ভাব্য প্রথম হলেন সারিফা খাতুন। জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। ৮০০ মধ্যে ৭৯৫ তার প্রাপ্ত নম্বর। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ছোটকালিয়া গ্রামের মেয়ে আরিফা। ছোট থেকেই মেধাবী সে। বাবা রাজমিস্ত্রির কাজের সূত্রে প্রায় সারা বছরই বাইরে থাকেন। মা সামলান ঘর পরিবার।
আর্থিক অসচ্ছলতা থাকলেও থেমে যায়নি তার পড়াশোনার ইচ্ছে। মাত্র দু’জন গৃহশিক্ষকের সহযোগিতায় মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় সাফল্য লাভ করেছে কার্টুন চ্যানেলের একনিষ্ঠ ভক্ত সারিফা। ইংরেজি,বিজ্ঞান ও পরিবেশ বিদ্যা,আরবি ও ইসলাম পরিচয় বিষয়ে ১০০ করেই পেয়েছে সে ।বাংলা, অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলে তার প্রাপ্ত নম্বর ৯৯ করে। আনন্দে উচ্ছ্বসিত সারিফা জানায়, 'আশা করেছিলাম ভাল নম্বর পাব। কিন্তু এত নম্বর পাব ভাবিনি।' ষষ্ঠ শ্রেণী থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহ। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার।

Post a Comment