টোকিও অলিম্পিক্সে হকিতে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের
দি নিউজ লায়নঃ টোকিও অলিম্পিক্সের প্রথম ম্যাচে লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারত। পুল এ-র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত।ম্যাচের শুরুতে নিউজিল্যান্ডের দাপট থাকলেও ম্যাচ যত এগোতে থাকে খেলা নিজেদের দিকে ঘুরিয়ে নিতে থাকে ভারতের হকি খেলোয়াড়রা। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দেয় ভারত।
হরমনপ্রীতের জোড়া গোলের সুবাদেই জয়ের স্বাদ পেয়ে যায় ভারত। ভারতের হকি দলের গোলে শ্রীজেশ অনবদ্য পারফরম্যান্স করেন। গোলপোস্টের নীচে কার্যত শ্রীজেশ একাই কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। নিউজিলল্যান্ডের বহু আক্রমণ প্রতিহত করে দেন শ্রীজেশ। এদিন খেলার শেষ বাঁশি বাজার আগেও ঝাঁপিয়ে পড়ে অনবদ্য একটি সেভ করেন শ্রীজেশ। ল এ-র প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট ঘরে তুলে নিল ভারতীয় হকি দল। সামনে লড়াই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আগে ভারতকে আজকের এই জয় অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে বলেই মত প্রাক্তন হকি তারকাদের।

Post a Comment