আলমারি ভেঙ্গে লক্ষাধিক টাকার ডাকাতি - The News Lion

আলমারি ভেঙ্গে লক্ষাধিক টাকার ডাকাতি

 


দি নিউজ লায়নঃ ।মুর্শিদাবাদের  শহর সংলগ্ন হাতিবাগান এলাকার একটি বাড়ির দোতলায় আলমারি ভেঙে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো । এদিন ওই পরিবারের পক্ষ থেকে   থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। তবে চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিস আটক বা গ্রেপ্তার করতে পারেনি। 


পরিবারের কর্তা বাপন সরকার বলেন, দোতলার ঘরের আলমারির লকারে আমার স্ত্রী ও বোনের গয়না রাখা ছিল। রাতে দোতলার ঘর তালাবন্ধ থাকে। আমরা নীচের ঘরেই থাকি।  রাতে খাওয়াদাওয়া সেরে সবাই ঘুমোতে যাই। এদিন  ঘুম থেকে ওঠার পরে দোতলায় এসে দেখি ঘর খোলা রয়েছে। ঘরের আলমারি খোলা ও আলমারির লকারে রাখা স্ত্রী ও বোনের বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উধাও। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.