মদ খাওয়ার টাকা না দেওয়ায় নিজের মাকে নিজের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা
দি নিউজ লায়নঃ রবিবার ভোরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পীড়রালোহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী যুবক সুনীল মাহাতো সবসময় মদ্যপ অবস্থায় থাকে। মদ খাওয়ার টাকা না দেওয়ায় শনিবার বিকালে নিজের স্ত্রীকে মারধর করে তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে ছিল তার বৃদ্ধা মা এবং সুনীল মাহাতো। শনিবার রাতে সে মদ খাওয়ার জন্য তার মার কাছে টাকা চায়। কিন্তু তার মা তাকে টাকা দিতে রাজি হয়নি । তার পরে বাড়িতে ঘুমিয়ে পড়ে তার বৃদ্ধা মা ।
রবিবার ভোরে দাও দাও করে তার বাড়ি আগুনে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারাও গ্রামবাসীরা ছুটে এসে বাড়ি থেকে কোনোক্রমে সুনীল মাহাতোর বৃদ্ধা মাকে উদ্ধার করে। সেই সঙ্গে তার বাড়ির আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। মদ খাওয়ার টাকা না দেওয়ায় যেভাবে নিজের মাকে নিজের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ছেলে তা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা ওই মদ্যপ যুবক কে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনি থানার পুলিশ । শালবনী থানার পুলিশ ঘটনাস্থল থেকে তপন মাহাতো কে গ্রেফতার করে নিয়ে যায়। ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মদ্যপ তপন মাহাতো বলেন আমি ঘরে আগুন লাগাই নি। বাড়িতে থাকা কেরোসিনের লম্প থেকে আগুন লেগে গিয়েছে। গোটা বাড়িটি আগুনে পুড়ে গেলেও তার বৃদ্ধা মা ভালো রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে শালবনি থানার পুলিশ তপন মাহাতো কে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment