দ্রুতগতিতে বাইক চালানো নিয়ে বচসার জেরে খুন
দি নিউজ লায়নঃ দ্রুতগতিতে বাইক চালানো নিয়ে বচসার জেরে খুন হলো বাপি মাহাতো (২৬) নামে এক প্রতিবাদী যুবক। অভিযুক্ত মনু দাস পলাতক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার নিমপুরার ক্ষুদিরাম পল্লী এলকায় । শনিবার রাতে ওই এলাকা দিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিল মনু দাস।বাপি মাহাতোএর প্রতিবাদ করে । এলাকার লোকজন তাকে চড় থাপ্পড় মারে। এর কিছুক্ষণ পর সে ফিরে এসে বাপি মাহাতো কে রাস্তায় ফেলে মারতে থাকে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। বাপি মাহাতো খুন হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার বিশাল পুলিশবাহিনী ।স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান । অভিযুক্ত মনু দাসপলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ।খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । রবিবার মৃতদেহ টি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। বাপি মাহাতো খুন হওয়ার ঘটনায় তার পরিবারের ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে নিমপুরা এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ।

Post a Comment