গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দরজার তালা ভেঙে চুরি
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত দেওয়ান চক এক গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের দরজায় লাগানো তালা ভেঙ্গে শনিবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে । রবিবার সকালে ওই গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী বিশ্বজিৎ ঘোষ বিষয়টি জানতে পেরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত কে বিষয়টি জানান । খবর পেয়ে ঘটনাস্থলে আসে উপপ্রধান তরুণ সামন্ত সহ স্থানীয় বাসিন্দারা ।
দেওয়ান চক এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত বলেন গ্রাম পঞ্চায়েতের অফিসের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা সিসিক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে গিয়েছে, আলমারি খোলা অবস্থায় রয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন জিনিস ছড়িয়ে-ছিটিয়ে লন্ডভন্ড করে দিয়ে গেছে। ঠিক কী কী চুরি হয়েছে তা খতিয়ে দেখার পর জানা যাবে। তিনি লিখিতভাবে বিষয়টি ঘাটাল থানায় জানায়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেওয়ান চক এক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে চুরির ঘটনার তদন্ত শুরু করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment