উবেরে উঠে সর্বস্ব খোয়ালেন এক যুবক - The News Lion

উবেরে উঠে সর্বস্ব খোয়ালেন এক যুবক

 


দি নিউজ লায়নঃ  উবেরে উঠে সর্বস্ব খোয়ালেন বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবক। নাম অনির্বান সেনগুপ্ত।  তার বাড়ি বাঁশদ্রোনি থানা এলাকায় বলে জানা গিয়েছে। রুবি থেকে তিনি তার বান্ধবীকে নিয়ে মন্দিরবাজার যান। মন্দিরবাজারে বান্ধবীকে ছেড়ে তিনি ফিরছিলেন রুবিতেই। সেইসময় জোর করে তাকে নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির মধ্যে তাকে মারধর করা হয়। মেরে তার কান ফাটিয়ে দেওয়া হয়েছে। 


শরীরের একাধিক জায়গায় আঘাত। কেড়ে নেওয়া হয়েছে মানিব্যাগ, গুরুত্বপূর্ণ নথিপত্র, ATM কার্ড, মোবাইল। রাত্রি ১০টার আশেপাশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। কেড়ে নেওয়ার পর তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। পরে এলাকায় এক ব্যাক্তির সাহায্যে তার ফোন থেকে বাড়িতে খবর দিলে বাড়ির লোক এসে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.