রক্তাক্ত অবস্থায় অচৈতন্য মহিলা উদ্ধারে চাঞ্চল্য মোড়
দি নিউজ লায়নঃ এলাকায় সাট্টা-জুয়া ও মদের ঠেক থেকে দুষ্কৃতী কার্যকলাপ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ তুলে ভাঙচুর চালানো স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে মহেশতলা থানার রামপুরফটিক এলাকা থেকে ভোরে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। দুধ বিক্রেতা ওই মহিলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন।
প্রাথমিকভাবে ওই মহিলাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই মহিলাকে ভর্তি করা হয়। চিকিৎসকদের বয়ান অনুযায়ী, ওই মহিলাকে ধর্ষণের কোন সূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ওই মহিলা গুরুতর জখম।
ওই ঘটনার সূত্র ধরেই রবিবার সকালে এলাকার সমস্ত সাট্টা-জুয়া ও মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই সব ঠেকে বহিরাগত দুষ্কৃতীরা এসে জড়ো হচ্ছে। এলাকায় নানা অসামাজিক কার্যক্রম শুরু করেছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক কর্তা বলেন,"ওইসব ঠেক গুলি চিহ্নিত করে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এদিন স্থানীয় বাসিন্দা ও পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে ওই সব ঠেক গুলি বন্ধ করে দেয়। পরে কিছু উত্তেজিত জনতা ওই ঠেক গুলিতে আগুন ধরিয়ে দিয়েছে।

Post a Comment