25 শে নয়, 26 জুলাই দিল্লি যাচ্ছেন মমতা - The News Lion

25 শে নয়, 26 জুলাই দিল্লি যাচ্ছেন মমতা

 


দি নিউজ লায়নঃ  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি যাচ্ছেন মমতা । তবে এবার প্রথম নয়, তিনি প্রতিবারই   নির্বাচনের পর দিল্লি যান ৷ তবে এবার রাজ্যে করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে এখনও দিল্লি যেতে পারেননি । তাই 25 জুলাই দিল্লি যাবেন বলে তিনি ঠিক করেছিলেন । তবে সেই সূচিতে বদল করে এক দিন বাদে অর্থাৎ 26 জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী ৷


 বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, তিনি জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি যাবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর ।   এবারের সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো । দিল্লি সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'নির্বাচনের পর প্রত্যেকবার দিল্লি যাই । এবার কোভিডের জন্য যাওয়া হয়নি । সংসদের অধিবেশনের সময় যাব । অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে ৷' প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.