ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ১৮ - The News Lion

ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ১৮


দি নিউজ লায়ন;    বুধবার সকালে উত্তরপ্রদেশের বারাবকিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বারাবাঙ্কি এলাকায় প্রবল গতিতে ধেয়ে আসা ট্রাক একটি যাত্রীবোঝাই বাসকে পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে মৃতদেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সংঘর্ষে মৃত্যু হয় ১৮ জনের। অযোধ্যা-লখনউ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রাম সানেহি পুলিস স্টেশনের কাছে এই ঘটনায় শিউরে উঠেছে সকলেই। 


পুলিস সূত্রে জানান হয়েছে ওই বাসে প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন। এরা সকলেই ছিলেন শ্রমিক। বিহার থেকে হরিয়ানার পালওয়াল গ্রামে যাচ্ছিলেন। পুলিসের তরফে আরও জানান হয়, যাত্রাপথেই বাসের অ্যাক্সেলটি ভেঙে যায়। সেই সময় রাম সানেহি ঘাট পুলিস স্টেশনের কাছে একটি ধাবার সামনে বাসটি দাঁড় করানো হয়। সেই সময় জাতীয় সড়কের আরেকদিক থেকে প্রবল গতিতে আসছিল একটি ট্রাক। আচমকাই বাসে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জন শ্রমিকের।   একাধিক যাত্রী আটকে যায় বাসে৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। এরপর শুরু হয় উদ্ধারকাজ৷ 


বারাবাকির এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন দুই ডজনেরও বেশি মানুষ।  আহতদের  সকলকে  বারাবাকি এবং লখনউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা করা হচ্ছে। তারা সকলেই হরিয়ানা থেকে বিহারে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকরা সীতামারি, দারভাঙ্গা এবং বিহারের অন্যান্য স্থানের বাসিন্দা ছিল।  এডিজি এসএন সাবাত ও এসপি যমুনা প্রসাদ ঘটনাস্থলে পৌঁছেছেন। কিছু দেহ গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ার আশঙ্কায় করা হচ্ছে। ফলত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেসিবির মাধ্যমে উদ্ধার কাজ করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.