কীভাবে বানাবেন সুস্বাদু ট্যাঙ্গো চিকেন রোস্ট - The News Lion

কীভাবে বানাবেন সুস্বাদু ট্যাঙ্গো চিকেন রোস্ট

 


দি নিউজ লায়নঃ  

উপকরণ  

দুই পিস চিকেন ব্রেস্ট  

এক কাপ টক দই  

তিন চা চামচ আদা বাটা  

তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা  

দুই চা চামচ রসুন বাটা 

স্বাদমতো নুন  

দুই টেবিল চামচ পেঁয়াজকুচি  

চার চা চামচ ঘি  

দুই টেবিল চামচ ধনের গুঁড়ো  

তিন চা চামচ মসলার গুঁড়ো  

আধ কাপ আপেলকুচি  

আধ কাপ অরেঞ্জকুচি  

তিন টেবিল চামচ লেবুর রস  

তিন-চারটি কাঁচা লঙ্কা  

এক কাপ ক্রিম  


প্রণালি  

প্রথমে বাটিতে চিকেন ব্রেস্ট, টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাইপ্যানে তেল, পেঁয়াজকুচি ও লবণ দিয়ে বেরেস্তা করুন। ফ্রাইপ্যানে মেরিনেট করা মাংস ঘি দিয়ে ভেজে নিন। এবার ফ্রাইপ্যানে পেঁয়াজকুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা চিকেন দিয়ে ঢেকে রান্না করুন।  রান্না হয়ে এলে আপেলকুচি, অরেঞ্জকুচি ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে কাঁচা লঙ্কা, ক্রিম ও ঘি দিয়ে হালকা ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ট্যাঙ্গো চিকেন রোস্ট। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.