দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি - The News Lion

দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি

 


দি নিউজ লায়ন;  বুধবার দিল্লীতে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুর একটায় দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে সমস্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে অধিবেশনে কি কি বিষয় নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করা যাবে সেই বিষয়ে সামগ্রিক ধারণা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।     


অন্যদিকে, পূর্ব পরিকল্পনা মত বিকেল সাড়ে চারটায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৬টায় বৈঠকে বসার কথা রয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। এই দুই বিরোধী দলের সঙ্গে বৈঠকে ২০২৪ এর নির্বাচনে কিভাবে তাঁরা এগোবে তাই নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে, বর্তমান রাজনীতিতে পেগাসাস ইস্যুকে কিভাবে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের পায়ের নীচের জমি শক্ত করা যায় সেই বিষয়েও আলোচনা করতে পারেন তাঁরা।     


২৮ তারিখ দিল্লির বঙ্গভবনে একশটি বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে কোন কোন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে তা নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও  এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.