কাঁথিতে কম্পিউটার প্রশিক্ষণের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

কাঁথিতে কম্পিউটার প্রশিক্ষণের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন; এবার কাঁথি শহরে কম্পিউটার প্রশিক্ষণের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ফের নাম জোরালো একাধিক শুভেন্দু ঘনিষ্ঠের। খোদ কাঁথি শহরে বড়সড়ো প্রতারণা চক্রের হৃদিস মিলল। ভুয়ো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাম জড়ালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আড়ালে চলছিল রমরমিয়ে লোক ঠকানোর ব্যাবসা। বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ওই প্রতারক সংস্থার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধারকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত প্রতারক সুজিত প্যড়য়া । তার বাড়ি শিল্পনগরী হলদিয়া ব্রজনাথচক।




অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ঘটনার প্রকাশ্যে আসার পরই কাঁথি ও এগরা মহাকুমা চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁথি থানা সূত্রে জানাগেছে , কাঁথি শহরের কলেজ সংলগ্ন এলাকায় " কম্পিউটার সাক্ষরতা মিশন সেন্টার "  চালু করেন। ওই কম্পিউটার সেন্টার থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হতো। পাশাপাশি মোটা টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ পত্র বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কাঁথি শহরের বুকে চলছিল বলে এমনটাই স্থানীয় বাসিন্দা দাবি। এমন অভিযোগ পেয়ে কাঁথি থানার লিখিত অভিযোগ দায়ের করেন এগরায় বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুন মাইতি। তিনি অভিযোগ করে বলেন এক যুবক কম্পিউটার সংস্থা নিয়োগ পত্র নিয়ে স্কুলে হাজির হলে তিনি সমস্ত ঘটনা জানতে পারেন। মোটা টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের প্রশিক্ষক হিসাবে কাজে লাগানো হয়েঋে। দাবি মতো টাকা দিতে না পারায় অনেকেই আবার নিয়োগপত্র দেওয়া হয়নি, স্কুলের কথা মতন তাদের কর্মচ্যুত করা হয়েছে "। 


এগরায় বিধায়কের কাছে এমনই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কাঁথি থানার পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ ওই সংস্থার কর্ণধার বীরভূমের বোলপুর থেকে সুজিত প্যড়য়াকে গ্রেফতার করে। এই প্রচারণা চক্রের আরও বেশ জড়িত রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান।পাশাপাশি বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই চক্রের পরে প্রতারিত হয়েছেন। কাঁথি থানার  এক পুলিশ আধিকারিক বলেন "  অভিযোগের ভিত্তিতে সংস্থায় কর্ণধার বীরভূম বোলপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সংস্থা থেকে বেশকিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে "। সূএের খবর, ভুয়ো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাম জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ঘনিষ্ঠের। তাদের মধ্যে রাখাল বেরা, হিমাংশু মান্না, সুমিত ভদ্র সহ বেশ কয়েকজনের। যদিও এিপল কাণ্ডে অভিযোগ উঠে কাঁথি কর্মরত শুভেন্দু অধিকারী ঘনিষ্ট হিমাংশু মান্না। ঘটনার পর থেকে হিমাংশু মান্না পলাতক রয়েছে। 

যদিও এই ঘটনার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.