পেট্রোলের-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি - The News Lion

পেট্রোলের-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

 


দি নিউজ লায়ন;  পেট্রোলের-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার ও বিভিন্ন জেলায় মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে,পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল সহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম অবিলম্বে কমানোর দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোবের সামিল হলেন বহু সাধারণ মানুষ। 


চন্দ্রকোনা

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব কায়দায় প্রতিবাদে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ গোসাই বাজার এলাকায় এক পেট্রলপাম্পের সামনে অভিনব কায়দায় হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলোয়ার সেজে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকরা।প্রসঙ্গত গত দুইদিন ধরে রাজ্যে একশোর গণ্ডি পার করেছে পেট্রোলের মূল্য, অন্যদিকে ডিজেলের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই, পাশাপাশি রান্নার গ্যাসের  দাম বেড়েছে। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয় যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ।যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানায় ওই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।


 এগরা

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে  ফুল ও চকলেট বিতরন করে গান্ধীবাদী পদ্ধতিতে অভিনব প্রতিবাদের পাশাপাশি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সংগঠিত করল যুব তৃণমূল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার  বিকেলে এগরা শহরে পেট্রোল পাম্পে অভিনব কায়দায় প্রতিবাদ যুব তৃণমূলের। এ দিন তৃণমূল কর্মীরা কিছুক্ষন বিক্ষোভ দেখিয়ে পাম্পে আসা মানুষজনকে ফুল ও চকলেট  বিতরণ করেন।

অস্বাভাবিক পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। এরই প্রতিবাদে এ দিন পথে নামলেন এগরা শহর যুব তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ  মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সংগঠিত করলেন এগরা শহর  যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। এ দিন শহরের  পেট্রোল পাম্প থেকে এগরার দিঘা মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হল। শতাধিক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কোভিড বিধি মেনে প্রতিবাদে মুখরিত হলেন। নেতৃত্বে ছিলেন এগরা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌস্তুভ দাস, এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, শেখ আকতার, মালেক মল্লিক, বৈজন্ত্য ভট্টাচার্য, কার্তিক দাস প্রমুখ।



জয়নগর

পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরু লাঙল টানার বদলে টানল ট্রাক। সঙ্গ দিল মানুষ। এমনই অভিনব মিছিল অনুষ্ঠিত হল জয়নগর ২ ব্লকের নতুনহাট এলাকায়। তৃণমূল নেতা শিক্ষক সাহাবুদ্দিন শেখের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল বার হয় বকুলতলা থানার নতুনহাট এলাকা থেকে। এই মিছিল দীর্ঘ ৫ কিলোমিটার পথ যায় । মিছিলে তৃণমূল কর্মীদের গায়ে প্ল্যাকার্ড এ ছিল প্রতিবাদ লেখা। কেন দাম বৃদ্ধি করা হল মোদী জবাব দাও। মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী যোগদান করে। এই অভিনব মিছিল নিয়ে শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন, পেট্রোলের দাম এতই বেড়ে গিয়েছে তেল ভরে গাড়ি চালানো যাচ্ছে না। তাই গরু কে দিয়েই ট্রাক টানা হল অভিনব প্রতিবাদ দেখিয়ে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.