অনলাইনের মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণ করলেন গুনী ব্যক্তিরা
দি নিউজ লায়ন; দিনীপুর সদর ব্লকের ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, চন্দ্রকোনা রোডের গৌরব গুইন মেমোরিয়াল মহাবিদ্যালয় NSS এবং শিক্ষা বিজ্ঞান বিভাগ, পশ্চিম মেদিনীপুরের দুটি কলেজ, হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ও ঝাড়গ্রাম এর কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয গুলির উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনাচক্র সংগঠিত হলো Online এর মাধ্যমে " In Search of Counciousness and Healthy Living" শীর্ষক এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির ,বেলুড় মঠ , ডক্টর দেবদুলাল দত্ত রায়, সভাপতি রাবীন্দ্রিক সাইকোলজি রিসার্চ ইনস্টিটিউট এবং বিভাগীয় প্রধান, সাইকোলজি রিসার্চ ইউনিট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা ,সৌমিত্র বসু , MBBS , MD (সাইকিয়াট্রিস্ট) ডক্টর তুহিন কুমার সামন্ত অধ্যাপক, শিক্ষা বিজ্ঞান বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয় ।
ওই আলোচনা সভা বৃহস্পতিবার শেষ হয়। এই আলোচনা চক্রে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং ঋষি অরবিন্দের চিন্তাভাবনা ও দর্শন এর মাধ্যমে চেতনা ও স্বাস্থ্যকর জীবন যাত্রার সন্ধান কিভাবে পাওয়া যায় তা বক্তাগণ তুলে ধরার চেষ্টা করেন। এই আলোচনা চক্রে সঞ্চালনা করেন ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুলগ্না চক্রবর্তী, সহ অধ্যাপক চিরঞ্জিত সেতুয়া, গৌরব গুইন মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ কুমার পাল এবং কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর সহ অধ্যাপিকা প্রিয়াঙ্কা সিট । online এর মাধ্যমে চলা এই আলোচনা চক্রে নৃত্য পরিবেশন করেন ঋষি অরবিন্দ কলেজের সহ অধ্যাপিকা সহেলী বেরা খান এবং ছাত্রী আয়সী কর । ঋষি অরবিন্দ কলেজের সম্পাদক মিঠুন বারিক সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Post a Comment