বিজেপি ছেড়ে মোর্চায় ফিরে এলেন তিলক চন্দ রোখা
দি নিউজ লায়নঃ পাহাড়ে আরো ব্যাকফুটে ভাজপা। এবার বিজেপি ছেড়ে মোর্চায় ফিরে এলেন তিলক চন্দ রোখা। রবিবার বিশাল বাইক র্যালী করে মোর্চার জাজ বাজারের দপ্তরে আসেন মোর্চা নেতা অনিত থাপা এবং রোখা। দুজনেই এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। অনিত থাপা বলেন, বিজেপি পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে এতদিন ভোটে জিতেছিল এবার পাহাড়ের মানুষ অনেক সজাগ কে ছিলেন আগামী দিনে পাহাড় থেকে বিজেপিকে পুরোপুরি উৎখাত করতে হবে এটাই হবে প্রধান লক্ষ্য একইসঙ্গে রাজ্য সরকার যেভাবে পাহাড়ের উন্নয়ন করছেন সেই ধারাকে বজায় রাখতে হবে চা বাগান সিঙ্কোনা চাষে গুরুত্ব দিতে হবে।
অন্যদিকে তিলক বলেন, বিজেপিতে যোগ দিয়েছিলাম পাহাড়ের মানুষের স্বার্থের কথা ভেবে ওরা আশ্বাস দিয়েছিল পাহাড়ের জনজাতি দের আদিবাসী স্বীকৃতি দেবে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করবে কিন্তু বিজেপি কথা রাখেনি তাই ভুল বুঝতে পেরে আবার মোর্চায় ফিরে এলাম বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলবে। অন্যদিকে এদিনই দার্জিলিং শহর জুড়ে পোস্টার ক্যাম্পেইনিং চালালো গোর্খা জনমুক্তি মোর্চা পোস্টারে দার্জিলিংয়ের ভাজপা সাংসদ রাজু বিস্তের পদত্যাগ দাবি করা হয়েছে। পোস্টারে বলা হয়েছে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন এই আশ্বাস দিয়ে ভোটে জিতে ছিলেন রাজু কিন্তু সংসদে তাকে পাহাড় সমস্যার সমাধান নিয়ে সরব হতে দেখা যাচ্ছে না তাই এমন সাংসদ থাকার চেয়ে না থাকাই ভালো।
রাজনৈতিক মহলের মতে, অনিত থাপা মোর্চা ছাড়ার পর অনেক প্রাক্তন মোর্চার নেতা যারা বিধানসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন বা ভোটের সময় নিষ্ক্রিয় ছিলেন তারা সক্রিয় হচ্ছেন এবং মোর্চায় ফিরে আসছেন। একইসঙ্গে মোর্চার দুই শিবিরের মধ্যে যে ব্যাপক মতভেদ ছিল তাও এখন অনেকটাই কমে গিয়েছে। ফলে, পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা যে ক্রমশ শক্তিশালী হচ্ছে তা পরিষ্কার একই সঙ্গে এটাও পরিষ্কার পাহাড়ে ক্রমশ ভাজপার প্রভাব কমছে।

Post a Comment