হাওড়ার রায়বাড়ির ঐতিহ্যবাহী প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই - The News Lion

হাওড়ার রায়বাড়ির ঐতিহ্যবাহী প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই

 


দি নিউজ লায়ন;  হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। আর প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে ওলাবিবিতলার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন মানুষ। তবে গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধের জেরে সেই নিয়মে ছেদ পড়েছে। তাই এবছরেও শুধুই জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। 


হাওড়ার ওলাবিবিতলা পল্লীবাসীর পক্ষ থেকে আজ রথযাত্রার দিন সন্ধ্যায় প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে সেই পুজোর প্রস্তুতি। ওলাবিবিতলা পল্লীবাসীবৃন্দের তরফে অশোক মুখোপাধ্যায় বলেন, রায়বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে প্রভু জগন্নাথদেবের সকাল সন্ধ্যা নিত্য পূজা হয়। এবং রথযাত্রার দিন প্রতি বছর রথ বের করা হয়। এবার সেই নিয়ম পরিবর্তন হয়েছে। রথ রাজপথে পরিক্রমা করছে না। তবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছে। শুধু এলাকার মানুষই নয়, এলাকার বাইরের দূর-দূরান্তের বহু মানুষ এখানে আসেন। উৎসবে অংশ নেন। সেই রীতিই চলে আসছে।হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত গৃহ মন্দিরে প্রভুর  প্রতিষ্ঠা হয়েছিল অনেক বছর আগে।


রথের আগের দিন, নবযৌবন হয়। মন্দিরে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। 

প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে এলাকার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন অগণিত মানুষ। তবে গত বছর থেকে করোনা পরিস্থিতিতে সেই নিয়মে ছেদ পড়েছে। এবার শুধুই জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। এখানেও পুরীর নিয়ম মেনে স্নানযাত্রার দিন,  রাত্রি থেকে টানা ১৫ দিন মন্দির বন্ধ থাকে। রথের আগের দিন মন্দির খুলে প্রভুর নব যৌবন দর্শন হয়। আজ রথযাত্রায় সাড়ম্বরে প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.