এবার রাস্তায় বের হলো না নবদ্বীপের প্রাচীনতম রথ - The News Lion

এবার রাস্তায় বের হলো না নবদ্বীপের প্রাচীনতম রথ

  


দি নিউজ লায়ন;   এবার  রাস্তায় বের হলো না নবদ্বীপের প্রাচীনতম রথ। স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রা অনুষ্ঠিত হবে মন্দির প্রাঙ্গণে। জানা গিয়েছে প্রাচীন মায়াপুরে গঙ্গার তীরে অবস্থিত জগন্নাথ বাড়ী ।এখানেই প্রায় আশি বছর আগে বালক সাধু নামে একজ্ন ভক্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন।সেই থেকে আজ পর্যন্ত রথযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভ্দ্রা কে নিয়ে এলাকা পরিক্রমা করে থাকতো। 


মাসির বাড়ি বলে পরিচিত প্রাচীন মায়াপুরে চৈতন্য দেবের জম্বস্থান এ সাতদিন বিশ্রাম করে পুনরায় নিজের মন্দিরে ফিরে  আসেন।তবে এবছর প্রশাসনের নির্দেশে রথযাত্রা আগের মত এলাকা পরিক্রমা করলো না ।সেই জ্ন্য বিগ্রহ মন্দির থেকে রথে চাপিয়ে মন্দির এলাকা পূজা পাঠ অনুষ্ঠিত করা হয়। এমনটাই জানান মন্দিরের সেবাইত । এছাড়াও এবছর রথের দড়ি টানেনি কেউ। মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ হয়েছে জগন্নাথ দেবের পুজো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.