করোনার জেরে ক্যানিং-এও বন্ধ জগন্নাথের রথের দড়ি টানা
দি নিউজ লায়ন; সোমবার জগন্নাথের রথ যাত্রা।আর এই রথ যাত্রাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ক্যানিং মহকুমা রথ যাত্রায় ঢল নামতো ভক্তদের।কিন্ত এবছর রথে দড়ি টানা বন্ধ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য।তবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই ক্যানিং রায়বাঘিনী এলাকায় চলছে ১৩ তম বর্ষে শাস্ত্রীয় মতে জগন্নাথের পুজো।
প্রতি বছর এখান থেকে রথ যেতে ক্যানিং মাতলা ব্রীজ রোডে মাতলা বৃক্ষ বন্দনা গার্ডেন সংলগ্ন এলাকায়।সেখানেই চলতো রথ যাত্রা কে কেন্দ্র করে ৭ দিনের মেলা।সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ভক্তরা এসে ভিড় জমাতো।ক্যানিং মহকুমা রথ যাত্রা কমিটির উদ্যোগে এই রথ যাত্রার মাধ্যমে সৃষ্টি হত সর্ব ধর্মের মিলনক্ষেত্র।তবে এ বছর করোনা ভাইরাসের অতিমহামারি দ্বিতীয় ঢেউয়ের কারণে রথ যাত্রা বন্ধ রাখা হয়েছে।
স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই কোন মতে শাস্ত্রীয় মতে জগন্নাথের পুজো করা হচ্ছে। পাশাপাশি ক্যানিং মহকুমা রথ যাত্রার কমিটির সদস্য এদিন জগন্নাথের কাছে প্রার্থনা করেন যাতে সারা পৃথিবীর মানুষ জন যেন এই কোভিড থেকে মুক্তি পায়।ক্যানিং মহকুমা রথযাত্রা কমিটি সদস্য সুনীল কুমার পরমান্য,পুরোহিত অনুপ কুমার চ্যাটার্জি জানান কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছর জগন্নাথের রথযাত্রার দড়ি টানা হচ্ছে না।তবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই জগন্নাথের পুজো হচ্ছে শাস্ত্রীয় মতে।

Post a Comment