প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দিচ্ছেন! জল্পনা তুঙ্গে - The News Lion

প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দিচ্ছেন! জল্পনা তুঙ্গে

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার গান্ধী পরিবারের সঙ্গে বৈঠক করেছিলেন প্রশান্ত কিশোর। আর তারপর থেকেই জল্পনায় শেরু। তবে কি কংগ্রেসে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর। গত কাল রাহুল গান্ধীর বাড়িতে প্রিয়াঙ্কা ও সোনিয়ার সঙ্গে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। 


ভাবা হয়েছিল, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জট কাটাতেই গান্ধী পরিবারের সঙ্গে বৈঠকে বসেছিলেন পিকে। কারণ সেখানে মুখ্যমন্ত্রী অমরিন্দরের সঙ্গে কংগ্রেসর বিধায়ক সিধুর তরজা প্রকাশ্যে। এ রকম চললে আগামী বছর চাপে পড়বে কংগ্রেস। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শোনা যাচ্ছে, পাঞ্জাব বা উত্তরপ্রদেশ নির্বাচন নয়। বরং অনেক বড় বিষয় নিয়ে আলোচনা করেছেন ৪ জন।


 আলোচনার কেন্দ্রে ২০২৪ লোকসভা নির্বাচন। খবর, সেই লড়াইয়ের জন্য কংগ্রেসকে প্রস্তুত করার ভার প্রশান্তের কাঁধে পড়তে পারে। বদলে তিনি কংগ্রেসে বড় কোনও পদ পেতে পারেন।  ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং তামিলনাড়ুতে ডিএমকে জিতে ক্ষমতায় এসেছে। এই দুই দলের ভোট কৌশল সাজিয়েছেন পিকে এবং তাঁর সংস্থা। জয়ের পর একটি সংবাদ মাধ্যমকে পিকে বলেন, ‘‌আমি যা করছি, তা আর করতে চাই না। অনেক করে ফেলেছি। এখন একটা ব্রেক নিতে চাই। জীবনে অন্য কিছু করতে চাই। এই কাজের জায়গাটা ছাড়তে চাই।’‌  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.