পৃথিবীর দিকে ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে মহাদানবিক গ্রহাণু
দি নিউজ লায়নঃ এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই আছে যা আমাদের পক্ষে এখনো অজানাই রয়ে গেছে। তবে টেকনোলজি উন্নতি হওয়ার সাথে সাথে আমরা অনেকটাই বিজ্ঞান সম্বন্ধে জানতে পেরেছি। বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে যে মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে চাঁদে জল আছে কিনা তা জানার জন্য।
তবে এখন বিজ্ঞান মহল থেকে যে খবরটি আসছে তা চমকে দিচ্ছে পৃথিবীর সকল মানুষকে।ইতিমধ্যেই বিজ্ঞান মহল থেকে খবর এসেছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে মহাদানবিক গ্রহাণু যার নাম " গড অফ ক্যাওস "। প্রায় সাড়ে ৮ কোটি টনেরও বেশি ওজনের এই গ্রহাণু। ভয়ঙ্কর গতিবেগ তার। শনিবারই বিকাল ৪:৩০ নাগাদ এই বৃহৎ আকারের গ্রহাণু বিপজ্জনকভাবে পৃথিবীতে ধাক্কা দিতে পারে বলে জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসা সূত্রে খবর, ৩২৫০ ফুট উচ্চতার এই গ্রহাণু প্রতি ঘন্টায় ১৬ লক্ষ কিলোমিটার গতি বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। যার আকার আইফেল টাওয়ার এর থেকেও বেশি। এবং আয়তনে একটি ফুটবল মাঠের সমান। NASA- র বিজ্ঞানীদের মতে- এর থেকে বিপদের আশঙ্কা থাকতেই পারে। আপাতত বিজ্ঞানীদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে এই গ্রহাণু নিয়ে।

Post a Comment