সূর্যাস্তের ছবি পোস্ট করে কী বোঝাতে চাইছেন দিলীপ?
দি নিউজ লায়নঃ সবসময়ই সংগঠনের কাজে ব্যস্ত দিলীপ ঘোষ ৫ দিনের জন্য ছুটি নিয়েছেন। ছুটি নিয়ে কাশ্মীর ভ্রমণে যাচ্ছেন তিনি। কাশ্মীর ঘুরে তিনি দিল্লিতে ফিরবেন ১৯ জুলাই। দিল্লিতে ফিরেই সংসদের অধিবেশনে যোগ দেবেন বলেও জানান দিলীপ ঘোষ। তবে ভ্রমণে যাওয়ার আগে দিলীপের সূর্যাস্তের ছবি পোস্ট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা, ঠাট্টা।
নেটাগরিকরা কেউ লিখছেন ‘সূর্যের মতন দিলীপ দাও এবার অস্ত যাচ্ছে’। আর এইসব কমেন্ট নিয়েই চলছে দেদার মজা। ভূস্বর্গে দিলীপ ঘোষ একা বেড়াতে যাচ্ছেন না। সঙ্গে নিয়ে যাচ্ছেন কয়েকজন কার্যকর্তাকেও।

Post a Comment