সুন্দরবনে ত্রাণ বিতরণ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মি ও কলকাতা এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে শনিবার সুন্দরবনের রাঙাবেলিয়া ও রানীপুর এলাকায় ইয়াস দূর্গত বানভাসি মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।প্রায় ১২০ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ হিসেবে চাল,আলু,মুড়ি,বিস্কুট, সোয়াবিন,ছাতু,সাবান, ন্যাপকিন ইত্যাদি তুলে দেওয়া হয়।এই কাজে সহযোগিতা করার জন্য সংগঠন গুলির পক্ষ থেকে পুলিশ,প্রশাসন এবং উভয় সংগঠনের শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনেও ওই এলাকার দুর্গত মানুষের পাশে থেকে ওই দুটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য করা হবে বলে জানানো হয়।

Post a Comment