কেশপুরে বিজেপি ছেড়ে প্রায় ৫০০ কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর রানিয়ঢ় এলাকায় কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ,তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য তাদেরকে দলের হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি তার ভাষণে বলেন বিজেপি দলটি মানুষের কোনদিন ভালো চায় নি ।
এরা গরীব মানুষের শত্রু ।এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করে। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ভোটের সময় ভোট নেয় তারপর তাদের দেখা পাওয়া যায়নি। তাই মিথ্যাবাদী বিজেপি দল ছেড়ে মানুষ শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিজেপি দলের কর্মী ও সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে কেশপুর বিধানসভা এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। যারা বিধানসভা নির্বাচনে এরাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল রাজ্যের মানুষ তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে।
তাই আগামী দিনে মানুষ বিজেপির পাশে থাকবে না।রাজ্যের মানুষ উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এর পাশে থাকবে। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তাঁকে সংবর্ধনা জানানোর জন্য তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং উন্নত কেশপুর গড়ে তোলার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

Post a Comment