ডেল্টা প্রজাতি টিকার কার্যকারিতার চেয়েও ৮ গুণ শক্তিশালী - The News Lion

ডেল্টা প্রজাতি টিকার কার্যকারিতার চেয়েও ৮ গুণ শক্তিশালী

 


দি নিউজ লায়ন;   ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালের একটি গবেষণায় উঠে এল এক চাঞ্চল্য কর তথ্য। ডেল্টা ভ্যারিয়েন্ট চিনের উহান থেকে ছড়ানো ভাইরাসের থেকেও  অনেক বেশি ভয়ঙ্কর। এমনকি করোনা টিকার কার্যকারিতার চেয়েও ৮ গুণ শক্তিশালী এই ডেল্টা প্রজাতি। 


দিল্লির ঐ হাসপাতালসহ দেশের তিনটি কেন্দ্রে প্রায় একশো স্বাস্থ্যকর্মীর উপর Sars-Cov-2 B.1.617.2 নামক এই গবেষণা চালায় ভারত ও কেমব্রিজ ইনস্টিটিউট অফ থেরাপিউটিক ইমিউনোলজির বিজ্ঞানীরা। গবেষণায় জানা যায়,  টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলেও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার গতিও তুলনামূলক বেশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.