লিভিং রুমে বুদ্ধ মূর্তি রাখলে কী হয়?
দি নিউজ লায়নঃ এমনটা বিশ্বাস করা হয় যে লিভিং রুমের যে জায়গা থেকে বাড়ির সদর দরজা দেখা যায়, সেখানে বুদ্ধ মূর্তি রাখলে দারুন উপকার মেলে। এক্ষেত্রে গৃহস্থে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়, উল্টে পজেটিভ শক্তির ক্ষমতা এতটা বেড়ে যায় যে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থাকে না বললেই চলে। তবে এক্ষেত্রে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে।
যেমন ধরুন লিভিং রুমে এমন জায়গায় বুদ্ধ মূর্তিটি রাখতে হবে, যাতে দেবের মুখ বাড়ির সদর দরজার দিকে থাকে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে মূর্তিটি যেন মাটিতে রাখা হয়। আর যদি মাটিতে রাখতে মন না চায়, তাহলে আড়াই ফুট উঁচু টেবিলে রাখতে হবে। তবে মাথায় রাখবেন টেবিলটির উচ্চতা যেন আড়াই ফুটের থেকে বেশি বা কম না হয়।

Post a Comment