শিশুকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে গেলেন ৪০ জন
দি নিউজ লায়নঃ এক শিশুকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে গেলেন ৪০ জন। ঘটনাট মধ্যপ্রদেশের। এদিন মধ্যপ্রদেশের বিদিশায় গজবাসোদার লাল পাঠানের একটি বড় কুয়োতে পড়ে যায় ৮ বছরের একটি মেয়ে। তাঁকে উদ্ধার করতে কুয়োর চারিপাশে ভিড় করেন এলাকার মানুষ। এর ফলে কুয়োর রেলিংয়ে চাপ পড়তে থাকে। তারপর আর কি। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কুয়োর পার। কুয়োর পাঁচিল সমেত বেশ কিছুটা জমিও ধসে কুয়োর মধ্যে পড়ে যায় প্রায় ৪০ জন।
মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ আর এসডিআরএফ দল। রাতে ভারী বর্ষণের মধ্যেও উদ্ধারকাজ শুরু হয়। তবে কীভাবে কুয়োটি ধসে পড়ল তা জানতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনাস্থলে থেকে ৩ জনকে মৃত ও ২৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

Post a Comment