কীভাবে বানাবেন ভিন্ন ধর্মী ইলিশ পোলাও - The News Lion

কীভাবে বানাবেন ভিন্ন ধর্মী ইলিশ পোলাও

 


দি নিউজ লায়নঃ 

উপকরণ  

একটি ইলিশ মাছ  

পরিমাণমতো তেল  

এক কাপ পেঁয়াজকুচি  

এক চা চামচ আদা বাটা 

এক চা চামচ রসুন বাটা  

পরিমাণমতো জল  

দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা  

এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা 

আধ চা চামচ লঙ্কার গুঁড়ো  

চার-পাঁচটি কাঁচা লঙ্কা  

স্বাদমতো নুন  

দুই টেবিল চামচ ঘি  

এক কাপ টক দই  

এক কাপ নারকেলের দুধ  

সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা  

দুই চা চামচ আদার রস  

পরিমাণমতো মাছের মাথার স্টক  

৫০০ গ্রাম পোলাওয়ের চাল  

তিন টেবিল চামচ গুঁড়ো দুধ  

সামান্য পরিমাণ চিনি  


প্রণালি  

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে আদা বাটা, রসুন বাটা, জল, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা বাটা,  লঙ্কার গুঁড়ো, নুন, ঘি, ইলিশ মাছ, টক দই ও নারকেলের দুধ দিয়ে রান্না করে গ্রেভি তৈরি করুন।  এবার সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বেরেস্তা, আদার রস, মাছের মাথার স্টক, নুন , গ্রেভি, চাল, গুঁড়ো দুধ, পেঁয়াজ বেরেস্তা, ভাজা ইলিশ মাছ, চিনি ও কাঁচা লঙ্কা ৭-৮ মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.