রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা ATM ভরতে যাওয়ার পথে গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
দি নিউজ লায়নঃ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা ATM ভরতে যাওয়ার পথে টাকা ভর্তি গাড়ি লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতিরা।ওই ঘটনায় ২জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহর জুড়ে। আততায়ীদের খোঁজে সক্রিয় খড়গপুর টাউন থানার পুলিশ।খড়গপুর শহরজুড়ে পুলিশ তল্লাশি শুরু করেছে।
প্রথমিকভাবে জানা গেছে খড়গপুর শহরের গোলবাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েকলক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন ATM এ টাকা ভরার দায়িত্বে থাকা একটি কোম্পানির কর্মীরা। খড়গপুর শহরের বিভিন্ন ATM মেশিনগুলিতে সেই টাকা ভরার উদ্দেশ্যে ছিল তাঁদের। তাঁরা যখন টাকা ভর্তি ট্র্যাংক নিয়ে নির্দিষ্ট গাড়িতে উঠছিলেন তখনই আচমকা দুস্তকৃতিরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। মনে করা হচ্ছে টাকা লুটের উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। যদিও শেষ অবধি দুষ্কৃতিরা টাকা লুট করতে পারেনি।
খড়গপুর টাউন থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে গোলবাজারে অবস্থিত বাটার দোকানের ঠিক পেছনে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই ঘটনায় প্রাথমিকভাবে আশেপাশের লোকেরা হতচকিত হয়ে পড়লেও পরক্ষণেই দৌড়ে আসে কয়েকজন। তাদের সাহায্যেই আহত ২ ATM কর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। একজনের আঘাত একটু বেশি বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর এর গোলবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

Post a Comment