ভূষিমাল দোকান থেকে গাঁজা ও আফিম উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার গড়বেতা বাজারে থাকা একটি ভুসিমাল দোকান থেকে পুলিশ উদ্ধার করে ২০ কেজি গাঁজা ও ২০ গ্রাম আফিম । গোপন সূত্রে খবর পেয়ে
গড়বেতার একটি ভুসিমাল দোকানে মঙ্গলবার সকালে আবগারি দপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২০ গ্রাম আফিম উদ্ধার করেছে। এর বাজার দর প্রায় আনুমানিক ২০ লক্ষ টাকা। ওই ঘটনায়
গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক তারকনাথ দে ও কর্মী বাসুদেব ভূইঁয়াকে। তারক নাথ দে তার ভূষিমাল দোকানে ভূষিমাল ব্যবসার আড়ালে গাঁজা ও আফিম বিক্রি করতে বলে অভিযোগ। আবগারি দপ্তর ও গড়বেতা থানার পুলিশ যৌথভাবে মঙ্গলবার ওই দোকানে তল্লাশি অভিযান চালিয়ে ওই দোকান থেকে উদ্ধার করে গাঁজা ও আফিম।গড়বেতা থানার পুলিশ দোকানের মালিক ও এক কর্মীকে গ্রেপ্তার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গড়বেতা বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আবগারি দপ্তর ও পুলিশের ভূমিকায় খুশি। স্থানীয় বাসিন্দাদের দাবি আরো বেশ কিছু এলাকায় তল্লাশি অভিযান চালালে পুলিশ বেশ কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে পারবে ।তাই পুলিশও আবগারি দপ্তর যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Post a Comment