পারুলিয়া গ্রামে বজ্রপাতে মৃত দুই - The News Lion

পারুলিয়া গ্রামে বজ্রপাতে মৃত দুই

 


দি নিউজ লায়নঃ মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত  বৈতা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে। মৃত দুই জনের নাম  সুসেন সিং, তার বয়স ৪৩ বছর ও সুখদেব সিং ,তার বয়স ৩০ বছর। মৃত দুজনের বাড়ি পারুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়  যে দুজনেই একসঙ্গে মাঠে আমনধান চাষের কাজ করতে গিয়েছিল । মাঠে কাজ করার সময় প্রচুর বৃষ্টিও বজ্রপাত শুরু হয় । সেই সময় একটি গাছের তলায় গিয়ে  তারা আশ্রয় নেয়।সেই এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে ।


 যে গাছের তলায় তারা আশ্রয় নিয়েছিল সেই গাছের উপরে বজ্রপাতের ঘটনাটি ঘটে । যার ফলে বজ্রপাতে ওই দুইজন মাটিতে লুটিয়ে পড়ে। মঙ্গলবার বেলা তিনটে নাগাদ মাঠে কাজ করতে থাকা অন্যরা  বিষয়টি দেখতে পায় । যার ফলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে বজ্রপাতে তাদের গোটা শরীর আগুনে ঝলসে গেছে এবং ঘটনাস্থলেই  তারা দুই জন মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালগড় থানার পুলিশ । লালগড় থানার পুলিশ বজ্রপাতে মৃত দুজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় । লালগড় থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


 ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে  বজ্রপাতে মৃত দুই  জনের পরিবারকে সরকারি সাহায্য  দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে  তাদের পরিবারে ও  পারুলিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাঠে কাজ করতে গিয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন ।যেভাবে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষ মাঠে কাজ করতে যেতেও ভয় করছে। প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে বজ্রপাত নিয়ে মানুষকে সচেতন করা হয় ।কিন্তু চাষের সময় মানুষ তো আর ঘরে বসে থাকতে পারে না ,তাই তারা মঙ্গলবার চাষের কাজে গিয়েছিল মাঠে। সেই সময় আচমকা বজ্রবিদ্যুৎ এর ফলে ওই ঘটনাটি ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান।তাই কার্যত গোটা পারুলিয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.