পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির - The News Lion

পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির

 


দি নিউজ লায়নঃ পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে যায়। আর তাতেই উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জোগাড়ের কাজ করতেন। মৃতের নাম আনোয়ার মির্জা। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বাড়ি বিহারে। এদিন বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে তিনি একটি বাড়িতে আগাছা পরিষ্কার করছিলেন। 


তখনই কোনওভাবে দুর্ঘটনাটি ঘটে। ইট ভেঙে তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোক জানতে পেরে পুলিশে খবর দেন। ব্যাঁটরা থানার পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা সেখানে আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.