শিশুর নিরাপত্তা ও অধিকার নিয়ে সচেতনতা শিবির - The News Lion

শিশুর নিরাপত্তা ও অধিকার নিয়ে সচেতনতা শিবির

 


দি নিউজ লায়নঃ মায়ের কোল থেকে শিশু হারিয়ে যাওয়া এবং পাচার চক্রের ফাঁদে পড়ে ফুটফুটে শৈশব বিধ্বস্ত হয়ে যায় তাদের। কখনও অপহরণ করে টাকার অনুদান দাবী কখনও অপহরণ করে ধর্ষণের শিকার হতে হয় সেই শৈশবকে। নাবালক-নাবালিকা কাউকে ছাড়ে না তারা। এরকম একগুচ্ছ উদাহরণ চাপা পড়ে রয়েছে পুলিশের এফ.আই.আর (FIR) এর খাতাতে। এই পাচার এবং হারিয়ে যাওয়া শিশুদের ঘরে ফেরানোর কাজ শুরু করেছে অপারেশন আনন্দ-৩ কিংবা অপারেশন স্মাইল(SMILE)। বৃহস্পতিবারJ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে শিশুর নিরাপত্তা ও তার অধিকার নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয়।


 বৃহস্পতিবার গোপীবল্লভপুর বাজারে গোপীবল্লভপুর থানার এ.এস.আই (ASI) স্বদেশ প্রামানিক এবং এল.এস.আই (LSI) তনুশ্রী বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সচেতনতামূলক বার্তা দেন ।যেখানে তারা এই হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হারিয়ে যাওয়া শিশুদের কীভাবে ফিরিয়ে আনা যাবে ? কিংবা কী কী করণীয় সেই মুহুর্তে? সমস্ত কিছু  তারা তাদের বক্তব্যর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। "আজকের শিশু কালকের ভবিষ্যত। আপনারা  যদি দেখেন কখনও কোনও শিশু হারিয়েগেছে তাকে দূরে সরিয়ে দেবেন না, সরাসরি আমাদের সঙ্গে শিশু কল্যাণ নম্বরটির মাধ্যমে যোগাযোগ করুন, নম্বরটি হলো ১০৯৮। আমাদের অপারেশন স্মাইল সেই সচেতন মূলক পদক্ষেপ যা হয়তো সেই হারিয়ে  যাওয়া শিশুটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।"- নিজের বক্তব্যে এমনই বলেন এল.এস.আই (LSI) তনুশ্রী বিশ্বাস। 


অপারেশন স্মাইল অর্থাৎ শিশুটির মুখ থেকে হারিয়ে যাওয়া হাসিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই অপারেশন আনন্দ-৩ বা অপারেশন স্মাইল।  বৃহস্পতিবার গোপীবল্লভপুর বাসস্ট্যান্ড, থানা মোড় এবং হাতি বাড়ি মোড়ে এই সচেতনমূলক বার্তা প্রচার করা হয়। এবং এক্ষেত্রে এ.এস.আই (ASI) স্বদেশ প্রামানিককে তাদের এই অপারেশন স্মাইল বা আনন্দ এর মূল উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে বলা হলে তিনি বলেন, "গোটা জুলাই মাস ধরে আমরা এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল যেসকল হারিয়ে যাওয়া শিশুরা  কেমন আছে,কোথায়  আছে, তাদের উদ্ধার করে, তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া কিংবা আমরা যদি তাদের অভিভাবকদের খোঁজ না পাই সেক্ষেত্রে তাদের সরকারি হোম গুলিতে থাকার ব্যবস্থা করে দেওয়া। তাদের যাতে কোনও পাচার চক্রের হাতে না পড়তে হয় এটাই আমাদের লক্ষ্য।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.