রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক রেশন ডিলার
দি নিউজ লায়নঃ রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার এওড়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে খাদ্য দপ্তর। গ্রামবাসীদের অভিযোগ, ভাতারের এওড়া গ্রামের রেশন ডিলার তুলসি রঞ্জন মুখার্জী রেশনের মাল সরকারি বস্তায় ভরে একটি মোটর ভ্যানে করে পাচার করছিলেন।
গ্রামের লোকের সন্দেহ হওয়ায় ওই মোটর ভ্যান টিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনরকম সদুত্তর না পাওয়ায় থানায় খবর দেয় গ্রামবাসীরাই। এরপরই পুলিশ ওই ভ্যানচালক তাপস বাগ ও রেশন ডিলার তুলসি রঞ্জন মুখার্জিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০ বস্তা চাল ও ৮ বস্তা আটা আটক করা হয়েছে।
এদিকে এই খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে যান খাদ্য দপ্তর আধিকারিক দয়াময় গোস্বামী। তিনি জানান, ভাতার থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তারই ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে যদি সত্যিকারেই অপরাধ ধরা পরে করে সেক্ষেত্রে ওই ব্যক্তি আইনত সাজা পাবেন। এদিকে তুলসী রঞ্জন মুখার্জীর স্ত্রী বনশ্রী মুখার্জী জানান তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে।
Post a Comment