বালি খাদান নিলাম করতে পারবে না জেলা শাসক
দি নিউজ লায়নঃ বালি খাদান আর নিলাম করতে পারবেন না জেলা শাসক বা জেলা ভূমি সংস্কার আধিকারিক। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বালি খাদান , মোরাম খাদান , পাথর খাদানের নিলামের বিষয়টি দেখবেন বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন জেলা শাসক পি মোহন গান্ধীকে মাইন এন্ড মিনারেলস এর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছেB।
উল্লেখ থাকে , চলতি মাসের প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ বালি খাদান গুলিতে ধারাবাহিক অভিযান চালানো শুরু করে পুলিশ । প্রচুর বালি বোঝাই গাড়ি , বালি তোলার জেসিবি মেশিন আটক করা হয়। গ্রেপ্তার করা হয় ৪৮ জনকে । মামলা দায়ের করা হয়েছে ৬৩ জনের বিরুদ্ধে। রাজেশ চক্রবর্তী সহ বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ী এসব অবৈধ বালি ব্যবসায়ী দের বিরুদ্ধে সোচ্চার ছিলেন । তিনি জানান , মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় তাঁদের মতো বহু বৈধ বালি ব্যবসায়ীদের নৈতিক জয় হয়েছে।

Post a Comment