জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন;  জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে এক ব্যক্তির প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।  ভাতার থানা এলাকার ওই বাসিন্দা গত ১৮ জুন একটি ফোন পান। এক মহিলা তাঁকে ফোন করে তাঁর জমিতে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দেয়। টাওয়ার বসালে তাঁকে এককালীন ১৫ লক্ষ টাকা ও প্রতি মাসে ভাড়া বাবদ ১৮ হাজার ৫০০ টাকা এবং পরিবারের একজনের চাকরির আশ্বাস দেয়। প্রথমে প্রস্তাবে রাজি হননি ওই ব্যাক্তি। বোঝানোর জন্য বেশ কয়েকবার তাঁকে ফোন করা হয়। শেষমেশ তিনি প্রস্তাবে রাজি হন। এরপর তাঁকে হোয়াটসঅ্যাপে আধার কার্ড ও ভোটার কার্ড পাঠাতে বলা হয়। তিনি তা পাঠিয়ে দেন। তা পাওয়ার পর প্রতারকরা তাঁকে কমার্শিয়াল বিদ্যুৎ সংযোগের জন্য ১০ হাজার ২৫০ টাকা পাঠাতে বলে। তিনি তা পাঠান। 


এরপর তাঁকে জিএসটি চার্জ বাবদ ২২ হাজার ৫৫০ টাকা দিতে বলা হয়। সেই টাকাও তিনি দিয়ে দেন। এরপর তাঁকে টেন্ডার পাশ করানোর কথা বলে ১ লক্ষ ১৮ হাজার টাকা জমা দিতে বলা হয়। তাও তিনি দিয়ে দেন। ফের জমি রেজিস্ট্রি করার জন্য তাঁর কাছে টাকা চাওয়া হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এটা প্রতারকদের টোপ বলে জানতে পারেন তিনি। প্রতারিত বলেন, ভাইয়েদের কাছ থেকে টাকা চাইতে যাই। তাঁরা আমাকে সতর্ক করে। তারপর সাইবার থানায় যোগাযোগ করি। বুঝতে পারি, প্রতারকদের খপ্পড়ে পড়েছি। সাইবার থানার পরামর্শ মতো ভাতার থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্তে নেমেছে ভাতার থানা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.