মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন প্রিয়াঙ্কা ঘোড়ই - The News Lion

মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন প্রিয়াঙ্কা ঘোড়ই

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পুতুল পাত্র প্রায় দুই মাস আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান পদ থেকে পদত্যাগ করেন। প্রধান পদ থেকে পদত্যাগ করায় প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনে বৃহস্পতিবার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা হয় ।


প্রধান নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল ।তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ওই গ্রামপাঞ্চায়েত এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের ফতেপুর থেকে নির্বাচিত প্রিয়াঙ্কা ঘোড়ই মানসুকা দুই গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল কংগ্রেসের প্রধান হিসাবে নির্বাচিত হন।


নব নির্বাচিত প্রধান প্রিয়াংকা ঘোড়ই বলেন তিনি সকলকে সঙ্গে নিয়ে মানসুকা দুই গ্রামপঞ্চায়েত  এর উন্নয়নে কাজ করবেন। ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই বলেন প্রধান না থাকায় মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ থমকে ছিল। সেই উন্নয়নের কাজ কাজ ফের শুরু হবে নবনির্বাচিত প্রধান  হাত ধরে ।  সেই সঙ্গে তিনি নবনির্বাচিত অঞ্চল প্রধান  প্রিয়াংকা ঘোড়ই কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.