আবারও নতুন করে উত্তপ্ত ভাঙড়
দি নিউজ লায়ন; আবারও নতুন করে উত্তপ্ত ভাঙড়।পঞ্চায়েত অফিসে ভাঙ্গচুর, প্রধান, উপ প্রধান কে মারধর সহ আরাবুল পুত্র হাকিমুল ইসলামের গাড়ি ভাঙচুর।পাল্টা জমি কমিটির নেতা কে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ বিক্ষোভে চরম উত্তেজনা একদা অশান্ত ভাঙড়ের পাওয়া গ্রিড এলাকায়।
সোমবার ভাঙড়ের পোলেরহাট ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত অফিসে একশো দিনের কাজ সহ অন্যান্ন কাজের দাবি নিয়ে এলাকার মানুষদের নিয়ে পঞ্চায়েত অফিসে যান জমি কমিটির পঞ্চায়েত সদস্যরা।সেখানে পঞ্চায়েতের সেক্রেটারি সহ প্রধান, উপ প্রধান আরাবুল পুত্র হাকিমুল ইসলামের সঙ্গে এলাকার উন্নয়নের কাজ সহ একশো দিনের কাজ নিয়ে ঝামেলা বাঁধে।অভিযোগ, জমি কমিটির লোকজন পঞ্চায়েতর ভিতরে টেবিল চেয়ার ভাঙ্গচুর করেন।এর পাশাপাশি পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ পঞ্চায়েতের কর্মীদের উপরে চড়াও হন।জমি কমিটির সদস্য দের হাতে আক্রান্ত হন খোদ আরাবুল পুত্র হাকিমুল ইসলাম।এর পাশাপাশি হাকিমুল ইসলামের গাড়ি সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।ঘটনা কে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে একদা অশান্ত পাওয়ার গ্রীড এলাকায়।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্হলে ছুটে আসে কাশীপুর থানার বিশাল পুলিশ ফোর্স।সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও কয়েক ঘন্টার মধ্যে এলাকা আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘন্টা খানের মধ্যেই ঘটনা স্হলে ছুটে আসনে আরাবুল ইসলাম।পাওয়ার গ্রিডের অদূরে নতুনহাট বাজারে কয়েকশো আরাবুল অনুগামীরা জড়ো হন।পরিস্থিতি বেগতিক দেখে কাশীপুর থানার পাশাপাশি ভাঙড় থানা সহ ডিএসপি তমাল সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স ঘটনা স্হলে আসে।তার কিছু পরেই নতুনহাট বাজারে জমি কমিটির নেতা মির্জা হাসানের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনা কে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয় নতুনহাটে।মির্জা হাসানের উপরে আক্রমণের খবর চাউর হতেই জমি কমিটির সদস্যরা মাছিভাঙ্গা, খামারআইট গ্রাম থেকে বেরিয়ে এসে হাড়োয়া রোডে অবরোধ শুরু করেন। অবরোধের জেরে থমকে দাঁড়ায় যানচলাচল।
২০১৭ সাল থেকে চলতে থাকা পাওয়ার গ্রিড বিরোধী রক্তক্ষয়ী আন্দোলন।সরকারের সঙ্গে জমি কমিটির একটি চুক্তিতে নিষ্পত্তি হয়।তার পর থেকে বোমা, গুলি, সহ অবরোধ আন্দোলন বন্ধ হয়ে চালু হয় পাওয়ার গ্রিড। আবারও নতুন করে উত্তেজনা তৈরি হতেই অশান্তির কালো মেঘা দেখা দিয়েছে একদা অশান্ত পাওয়ার গ্রিড এলাকায়।
এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন,পঞ্চায়েতে আমাদের মেম্বাররা কাজ পাচ্ছিল,একশো দিনের কাজ হচ্ছিল না।সে বিষয়ে পঞ্চায়েতে বলতে গেলে একটা ঝামেলা হয়েছে।আমি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আমাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে।এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ আন্দোলন চলছে।পাল্টা আরাবুল ইসলাম বলেন, আজ হঠাৎই জমি কমিটির লোকজন পঞ্চায়েতে ঢুকে তান্ডব চালিয়েছে।প্রধান উপ প্রধান কে মারধর করেছে।ওদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Post a Comment