জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে আশান্তিতে আক্রান্ত ২
দি নিউজ লায়ন; জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে অশান্তিকে ঘিরে সোমবার উত্তেজনা তৈরী হয় হাবরা থানার পশ্চিম কামারথুবা এলাকায়। মাধব সাহা এবং সুভাষ সাহার পরিবারের মধ্যেই অশান্তি হয়েছে বলেই জানা গেছে পুলিশ সুত্রে। অভিযোগ প্রতিবেশীর হাতে আক্রান্ত হয়েছেন সুভাষ সাহার স্ত্রী এবং ছেলে। তাদের দা দিয়ে কোপানো হয়েছে বলেই অভিযোগ উঠেছে মাধব সাহার পরিবারের বিরুদ্ধে।আক্রান্ত দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে হাবরা হাসপাতালে।হাবরা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাধব সাহা এবং সুভাষ সাহার পরিবারের মধ্যে বিবাদ ছিলই।রবিবার সন্ধ্যায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়েছিল।সোমবার সকালে ফের অশান্তি বাধে। অভিযোগ মাধবের দুই ছেলে সুভাষের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।মারধরও করা হয় বলেও অভিযোগ।
মাকে মারধর করছে দেখে ছেলে উজ্জল সাহা প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়। তাদের দা দিয়ে কোপানোও হয়েছে বলে অভিযোগ মাধবের দুই ছেলের বিরুদ্ধে।স্থানীয়রাই আক্রান্ত দুজনকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে আসেন।ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।

Post a Comment