রেশন নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর জখম ১
দি নিউজ লায়ন; বিকেলে রেশন ডিলারের কাছে থেকে রেশনের সামগ্রি নিয়ে বাড়ি ফেরার সময় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যুতে সোমবার ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের খড়গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মৃন্ময় গোস্বামী(৩৭)। তাঁর বাড়ি খড়গ্রামের বাগরাইন গ্রামে। ঘটনায় ওই গ্রামেরই সঞ্জয় গোস্বামী নামের এক বাইক আরোহী জখমও হয়।
তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেশন আনার জন্য এদিন মৃন্ময়বাবু ও সঞ্জয় বাইকে খড়গ্রামে গিয়েছিলেন। তা নিয়ে বাড়ি ফেরার সময় উল্টোদিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃন্ময়বাবুর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

Post a Comment