বৃষ্টির ফলে পুকুরের মাছ উঠে এলো রাস্তায় - The News Lion

বৃষ্টির ফলে পুকুরের মাছ উঠে এলো রাস্তায়

 


দি নিউজ লায়নঃ  নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে পুকুর-নালা জলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। বিভিন্ন পুকুর-নালা জলে ডুবে গিয়েছে।যার ফলে পুকুর থেকে মাছ এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । যার ফলে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ছেন একশ্রেণীর মানুষ ।কেউ ধরেছেন মাগুর মাছ ,কেউ কই ,কেউ কাতলা, রুই সহ বিভিন্ন রকমের মাছ ধরেছেন। 


ঝাঁকে ঝাঁকে মাছ রাস্তার উপর দিয়ে যাচ্ছে। যার ফলে বহু মানুষ রাস্তার উপর এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছেন।রাস্তার উপর দিয়ে যেমন জলের স্রোত বইছে তেমনি পুকুর থেকে মাছ বেরিয়ে এসে রাস্তায় ঘোরাফেরা করছে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত খয়েরুল্লা চক, ফুলপাহাড়ি, নয়াগ্রাম সহ বিভিন্ন এলাকায় বহু পুকুর জলে ডুবে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার মাছ পুকুর থেকে বেরিয়ে গিয়েছে। যার ফলে পুকুরের মালিকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন। আর সেই মাছ ধরার জন্য একশ্রেণীর মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। তাই মনের আনন্দে মাই ধরছেন ওই এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.