ফের নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে উদ্বৃত্ত সংরক্ষিত রক্ত পাঠানো হলো মুর্শিদাবাদ ব্লাড ব্যাংকে - The News Lion

ফের নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে উদ্বৃত্ত সংরক্ষিত রক্ত পাঠানো হলো মুর্শিদাবাদ ব্লাড ব্যাংকে

 


দি নিউজ লায়নঃ  ফের নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে উদ্বৃত্ত সংরক্ষিত রক্ত পাঠানো হলো মুর্শিদাবাদ ব্লাড ব্যাংকে। এর আগে চলতি মাসের ষোলো তারিখে নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে দুশো পঞ্চাশ ইউনিট ব্লাড দিয়ে সহযোগিতা করা হয় বীরভূম জেলার রামপুরহাট ব্লাড ব্যাংককে। আজ আরও একবার তিনশো ইউনিট রক্ত দিয়ে ফের নবদ্বীপ ব্লাড ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দিল পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ জেলার একটি ব্লাড ব্যাংককে।


 স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে বারবার অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে নবদ্বীপ ব্লাড ব্যাংক কর্মীদের। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে সর্বসাধারণের মধ্যে লাগাতার সচেতনতা মূলক বার্তা পৌঁছে দিয়েছেন নবদ্বীপ ব্লাড ব্যাংক কর্মীরা। যার ফলে বর্তমানে এই ব্লাড ব্যাংক থেকে উদ্বৃত্ত রক্ত পাঠানো সম্ভব হচ্ছে অন্যান্য ব্র্যান্ড ব্যাংকগুলোকে, যা তাদের দীর্ঘদিনের নিরন্তর প্রচেষ্টার বহিঃপ্রকাশ বলে এই দিন জানান নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মী বাবর সেখ।


 ব্লাড ব্যাংক কর্মীদের প্রচেষ্টার ফলে বর্তমানে নবদ্বীপ পৌরসভা এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় একাধিক ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিবাহ,অন্নপ্রাশন সহ জন্মদিনের মত পারিবারিক অনুষ্ঠান গুলিতেও রক্তদান শিবির করে স্বেচ্ছায় রক্তদান করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের মধ্যে। যা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক থেকে সমাজকে আরো একধাপ সামনের দিকে এগিয়ে দিয়েছে বলেও এইদিন জানান নবদ্বীপ ব্লাডব্যাংক কর্মীরা। ভবিষ্যতে রক্তের অভাবে যেন কোন মুমূর্ষ রোগীর মৃত্যু না ঘটে, তার জন্য আগামী দিনে স্বেচ্ছায় রক্তদান করার বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করতে প্রচেষ্টা চালিয়ে যাবে নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মীরা বলেও এই দিন জানান বাবর সেখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.