অমিল কোভ্যাকসিন! দার্জিলিং-এ দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় ১৪০০০ মানুষে - The News Lion

অমিল কোভ্যাকসিন! দার্জিলিং-এ দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় ১৪০০০ মানুষে


দি নিউজ লায়নঃ  অমিল কোভ্যাকসিন! দার্জিলিং জেলায় ১৪০০০ মানুষের অনিশ্চিত সময়মতো কো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। কো ভ্যাকসিন নিয়ে বিতর্ক দানা বাঁধতেই রাতারাতি দেশজুড়ে আশ্চর্যজনকভাবে জোগান কমিয়ে দেওয়া হয়েছে টিকার। সম্প্রতি আমেরিকা সহ বেশ কিছু দেশ পাঠ্যরত ভারতীয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোভ্যাকসিনকে মান্যতা দিতে অস্বীকার করার পর থেকেই রাতারাতি যোগান কমতে শুরু করেছে ভারত বায়োটেক সংস্থার টিকার। আর এর জেরে আগামী মাসে চরম বিভ্রাটের মুখে পড়তে হবে দার্জিলিং জেলার দ্বিতীয় ডোজের সময়সীমা হয়ে আসা কোভ্যাসিন প্রাপকদের। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১৭০০০কোভ্যাকসিন দ্বিতীয় ডোজ প্রাপক রয়েছে।


 ইতিমধ্যেই তাদের প্রথম ও দ্বিতীয় ডোজের মাঝের ব্যবধানের নির্ধারিত সময় হয়ে গিয়েছে। তবে জেলা স্বাস্থ্য দপ্তরে এই মুহূর্তে মাত্র ৩০০০হাজার কোভ্যাক্সিনের ডোজ হাতে এসে পৌঁছেছে। যাতে চাহিদা ও যোগানের অনুপাত গিয়ে ঠেকছে ১ শতাংশে। স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টিতে গুরুত্ব দিয়ে শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য কো ভ্যাক্সিন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে টিকার যোগানের বিপুল ঘাটতির কারনে দার্জিলিং পাহাড় সমতল মিলে প্রায় ১৪০০ কো ভ্যাকসিন দ্বিতীয় ডোজের প্রাপকদের সময়মতো টিকা মিলবে কিনা সে সংশয় গভীর হয়ে উঠছে জেলায়। সময়সীমা হয়ে এলেও অনিশ্চয়তার মুখে পড়ছেন এই বড় সংখ্যায় টিকা প্রাপকেরা।শিলিগুড়ি পুরনিগমের চিকিৎসক ডাঃ সঞ্জীব মজুমদার বলছেন যে চাহিদা রয়েছে তার মধ্যে বড় সংখ্যায় আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীরাও রয়েছেন।


 যে পরিমান ডোজ রয়েছে তা স্বাস্থ্য কর্মী ও সাধারণ টিকা প্রাপকদের নির্দিষ্ট সংখ্যায় নিয়ম মেনে দিতে হবে। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান স্বাস্থ্য দপ্তরের তরফে সম্প্রতি বেশ কিছুদিন পর্যন্ত শুধুমাত্র দ্বিতীয় ডোজ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কারন জেলায় প্রচুর পরিমানে দ্বিতীয় ডোজ বাকি পড়ে গিয়েছে। তিনি বলেন জেলায় ৬৪%প্রথম ডোজ ও ২০-২৫%মানুষের দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। প্রথম ডোজ প্রাপকের সংখ্যা জেলায় দাঁড়াচ্ছে ৫ লক্ষ ৯৬হাজার৯৭৭ ও দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ২লাখ ২৭হাজার ৬৫৩ জনের। তিনি জানান দ্বিতীয় ডোজ প্রদানের পাশাপাশি টার্গেট গ্রূপের টিকাকরনও চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.